উত্তর দিনাজপুরে আসামি ধরতে এসে দুষ্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিশোরগঞ্জের পুলিশ ইন্সপেক্টরের

উত্তর দিনাজপুরে আসামি ধরতে এসে দুষ্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিশোরগঞ্জের পুলিশ ইন্সপেক্টরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ এপ্রিল ২০২১:উত্তর দিনাজপুর জেলায় আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের। গোয়ালপোখর থানার পান্তপাড়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত বিহারের পুলিশ ইন্সপেক্টরের নাম অশ্বিনী কুমার  (৫০)।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে বিহার রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিক সহ উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। শুক্রবার গভীর রাতে একটি মামলায় যুক্ত থাকা এক আসামীকে গ্রেপ্তার করতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে আসে বিহারের কিশানগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমার। অভিযোগ আসামী সহ দুস্কৃতীরা খুন করে কিশানগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী কুমারকে। গভীর রাতের এই ঘটনার খবর পেয়েই আজ সকালেই ঘটনাস্থলে ছুটে আসে বিহার রাজ্যের পূর্নিয়া রেঞ্জের আইজি সুরেশ প্রসাদ সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। ছুটে আসেন ইসলামপুর মহকুমার পুলিশ আধিকারিকেরাও। বিহারের আইজি সুরেশ প্রসাদ জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে মোটরবাইক চুরির আসামীকে ধরতে এসেছিল অশ্বিনী কুমারের নেতৃত্বে কিশানগঞ্জ থানার একটি টিম। দুস্কৃতীরা এবং গ্রামের বাসিন্দারা অশ্বিনী কুমারকে ঘিরে ফেলে পিটিয়ে খুন করে। বাকি পুলিশ কর্মীরা গ্রামবাসীদের হাত থেকে পালিয়ে গিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় অশ্বিনী কুমারের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হবে। দুস্কৃতিদের খোঁজে এলাকায় চলছে পুলিশের টহলদারি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কিশানগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টরকে খুন করার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো মুল অভিযুক্তের পাশাপাশি তার মা ও ভাইকে। তাকে তার বাড়ি থেকে গোয়ালপোখর থানার পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম মহম্মদ ফিরোজ আলম, বাড়ি পান্তাপাড়া গ্রামে। ফিরোজের সাথে ফিরোজের মা সাহিনুর খাতুন ও ভাই আবিজুর আলম কেউও গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের ইসলামপুর আদালতে হাজির করা হয়।

আরো পড়ুন…কোচবিহারে ভোটের লাইনে চললো গুলি মৃত এক

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top