
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- গত সপ্তাহে বৃহস্পতি ও শনিবারের মতন আগামী বুধবার সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন পালন করার আবেদন নিয়ে এবং সাধারন মানুষকে ঘর থেকে বের না হয়ে সংক্রমণ প্রতিরোধ করতে ঢাক বাজিয়ে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর প্রশাসন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে ঢাকি শিল্পী রবীন্দ্রনাথ বৈশ্যকে দিয়ে শহরের প্রতিটি ওয়ার্ডে ঢাক বাজিয়ে লকডাউন মেনে চলার আবেদন করা হল। ঢাক বাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও লকডাউন মেনে চলার বার্তা পাঠ করে শোনালেন ঢাকি শিল্পী রবীন্দ্রনাথ বৈশ্য।



















