উত্তেজিত জনতা পরপর তিনটি বাসে ধরিয়ে দিল আগুন

উত্তেজিত জনতা পরপর তিনটি বাসে ধরিয়ে দিল আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি, বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। উত্তেজিত জনতা এই দুর্ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয়। পরপর তিনটি যাত্রীবাহী বাস অগ্নিদগ্ধ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তিনটি দমকল ইঞ্জিন এসেছে।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে র‌্যাফ নামানো হয়েছে।শনিবার সকালে জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রানীনগর এলাকার দুই ভাই – বোন মোহিতনগরে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। ভাই প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলে বোনের মৃত্যু হয় বলে দাবি পুলিশের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top