উদ্ধার প্রচুর ভেজাল হলুদ, মালিক সহ আটক তিনজন

উদ্ধার প্রচুর ভেজাল হলুদ, মালিক সহ আটক তিনজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দেগঙ্গা,২ রা এপ্রিল :দেগঙ্গা বাজারে গোপনসূত্রে খবর পেয়ে ভেজাল হলুদ কারখানার হদিস পেল।উদ্ধার প্রচুর ভেজাল হলুদ ।মালিক সহ তিনজনকে আটক করলো দেগঙ্গা থানার পুলিশ।

আজ সকাল দশটা নাগাদ দেগঙ্গার জনবহুল বাজার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি হলুদ কারখানায় হানা দেয়।সেখান থেকে উদ্ধার হয় হলুদে মেশানোর জন্য প্রচুর কেমিক্যাল,ব্যাসম,চালের আটা,ক্ষতিকারক রঙ।এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ী হলুদে কেমিক্যাল মিশিয়ে ব্যাবসা করে যাচ্ছিল রমরমিয়ে।পুলিশের কাছে আগে অভিযোগ ছিল কিন্তু নিদির্ষ্ট প্রমানের অভাবে আটক করতে পারেনি।আজ গোপনসূত্রে পুলিশ নিদির্ষ্ট তথ্যের ভিত্তিতে হানা দেয় এই হলুদ কারখানায়।উদ্ধার হয় ভেজাল হলুদ।পুলিশ মালিক সহ তিনজনকে আটক করছে দেগঙ্গা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top