উদ্বোধনের এক বছর পরেও বেহাল অবস্থায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্র,বিক্ষোভে এলাকাবাসী

উদ্বোধনের এক বছর পরেও বেহাল অবস্থায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্র,বিক্ষোভে এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৭শে আগস্ট: উদ্বোধনের এক বছর পরেও বেহাল অবস্থায় পড়ে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র, অগত্যা ঝু্ঁকি নিয়ে পাশেই ভঙ্গুর অবস্থায় থাকা পুরনো ভবনেই চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ। পুরনো ভবন বেহালের জন্যই নতুন ভবন তৈরী তাও উদ্বোধনের পর বেহাল অবস্থায় পড়ে এরই প্রতিবাদে ওই স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।এলাকাবাসীর অভিযোগ প্রশাসনে এনিয়ে বারবার জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় আজকের এই পদক্ষেপ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটি এলাকার। এদিন সকাল থেকে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল গ্রামের মানুষ।স্বাস্থ্য কেন্দ্রে এসে বাইরে দাঁড়িয়ে কর্মীরা, বন্ধ পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কাজ শুরুর প্রতিশ্রুতি সহ বোঝানোর চেষ্টা করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান গনেশ মান্না তা সত্বেও বিক্ষোভে অনড় গ্রামবাসীরা। তাদের অভিযোগ পুরনো স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থার জন্য নতুন করে স্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরীর পর ঘটাকরে উদ্বোধন হয় বছর ঘুরতে না ঘুরতেই সেটিও বেহাল হয়ে পড়ে,পুরনো উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি এমনিতেই বেহাল তাতেই বিপদজনকভাবে কাজ চলছে,ঘটতে পারে যেকোনও সময় দূর্ঘটনা। এনিয়ে প্রশাসনে জানানো হলেও কোনও কর্নপাত করা হয়নি।বাধ্য হয়ে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভে সামিল হতে হয়েছে গ্রামের মানুষকে। ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একমাসের মধ্যে কাজ শুরুর প্রতিশ্রুতি না দিলে এভাবেই তালা মারা অবস্থায় থাকবে উপস্বাস্থ্য কেন্দ্রটি।ঘটনার খবর পেয়ে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top