
নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,১৩ ই এপ্রিল ; শুক্রবার রাতে বারাবনীর মাজিয়াড়াতে তৃণমূলের উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠেছেল বাবুল সুপ্রিয় ও তার অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তার উল্টো প্রতিক্রিয়া দেখা গেল। শনিবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক দপ্তরের বাইরে ধর্ণা অবস্থান করলেন বিজেপির নেতা কর্মীরা। পরে বাবুল সুপ্রিয় সেখানে আসেন। এবং জেলা শাসককে স্মারকলিপি জমা দেন। বাবুল সুপ্রিয় ও বিজেপি নেতাদের দাবি তৃণমূলের ওই উপপ্রধান জিতেন্দ্র কুমার তাকে হামলা করতেই এসেছিল।বিজেপি কর্মীদের প্রতিরোধ করতে গিয়ে তার মাথা ফেটেছে। পাশপাশি শুক্রবার সারারাত ধরে পুলিশি তান্ডব চালিয়েছে। এক মহিলার শ্লীলতাহানি করার পাশাপাশি বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে বাবুল সুপ্রিয়ের অভিযোগ। বাবুল তৃণমূলের উপপ্রধান জিতেন্দ্র কুমার সহ আরও দুজনের নামে এফআইআর করেছেন।


















