নিজস্ব সংবাদদাতা ১১মে ২০২১ দক্ষিণ ২৪পরগণা: ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারে বিচারাধীন এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃত স্বপন মন্ডল ফলতা দক্ষিণের কলাগাছিয়া এলাকার বাসিন্দা।

গত ৪ঠা এপ্রিল গ্রেপ্তার হন এই বিজেপি কর্মী, বিজেপির অভিযোগ স্বপনবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পরেরদিন আদালতে পেশ করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। তিনি ডায়মন্ডহারবার উপ সংশোধনাগারে ছিলেন সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ তাকে ডাকাডাকি করে কোন শব্দ পাওয়া যায়নি পরেরদিন চিকিৎসক স্বপন মন্ডলকে মৃত ঘোষণা করেন, চিকিৎসকের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বপন মণ্ডলের।



















