নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৪ ফেব্রুয়ারি, আজ সকালে উল্টোডাঙ্গা মিনিবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল।মৃত ব্যক্তির নাম ভূষণ বসাক(বছর ৪০)।
জানা গিয়েছে, সাইকেলে করে খাবার ডেলিভারি করতে যাচ্ছিল ভূষণ বসাক।সেসময় সল্টলেক থেকে টিকিয়াপাড়া দিকে যাচ্ছিল একটি মিনিবাস।সাইকেলটিকে না দেখেই অনিচ্ছাকৃত ভাবেই ধাক্কা মারে সেই সাইকেল আরোহীকে। ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূষণের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে উল্টোডাঙ্গা থানার পুলিশ।ঘটনার উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।



















