
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৯ শে জুন :সোমবার রাত্রে অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তকে মারধর, নিগ্রহ ও শ্লীলতাহানি করার অভিযোগে মঙ্গলবার সাত জনকে গ্রেপ্তার করে চারু মার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 323, 324 ও 354 ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃত সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের পরিবারের দাবি তারা প্রত্যেকেই ছাত্র তারা অন্যায় করেছে, উষসী ম্যাডামের কাছে তারা ক্ষমাপ্রার্থী, এই ছোট্ট ভুলের জন্য তাদের জীবন নষ্ট করবেন না দয়া করে অভিযোগ প্রত্যাহার করে এদেরকে ক্ষমা করে দিন।


















