এই মাটিতে দাদার সেন্টিমেন্ট রয়েছে বললেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি

এই মাটিতে দাদার সেন্টিমেন্ট রয়েছে বললেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,৬ ই এপ্রিল : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এইমস হাসপাতাল নিয়ে তরজা বিজেপি ও কংগ্রেসের। কংগ্রেস চাইছে প্রিয়র স্বপ্ন রায়গঞ্জে এইমসের প্রসঙ্গ তুলে সহানুভূতির হাওয়া তুলতে, প্রিয় সেন্টিমেন্ট পুরানো হয়ে গিয়েছে বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর।
প্রিয়রঞ্জন দাসমুন্সীর সেন্টিমেন্ট অনেকদিন হয়ে গিয়েছে। ওই সেন্টিমেন্ট দিয়ে মানুষের আর পেট ভরবে না। প্রিয়দার প্রতি সন্মান জানিয়ে বলেছেন প্রিয় দা রায়গঞ্জের জন্য কি করেছেন? মালদায় গনি খান চৌধুরী জেলার মানুষের জন্য গৌড় এক্সপ্রেস ট্রেনটি করে দিয়ে গেছেন তাই ওনাকে মানুষ মাথায় করে রাখেন বলে জানান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি আরও বলেন বাবার অসুস্থতা দেখিয়ে ছেলে কে সামনে রেখে ভোট চেয়ে ছিলেন এবং ভোটে জিতে আসার পর প্রিয় দার অসম্পূর্ণ কাজ কে সম্পূর্ণ করবেন বলে বলেছিলেন দীপা দেবী। এইমস করার কথা বললেও দুজনের একজনও এইমস করতে পারেনি।

প্রিয় দার এই এই সেন্টিমেন্ট দেখিয়ে কতদিন তাকে মানুষ ভোট দেবেন কাজেই প্রিয় দার সেন্টিমেন্ট দেখিয়ে কোন লাভ হবে না। অপরদিকে গোয়ালপোখর এ প্রচার এর ফাঁকে দীপা দেবী দেবশ্রী চৌধুরী কথার জবাবে বলেন, কোন প্রার্থী কি বলল তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না উনি। কারণ প্রিয়রঞ্জন দাশমুন্সি কে রায়গঞ্জের মানুষ প্রিয়রঞ্জন দাশমুন্সি হিসেবে দেখেন না তাকে দাদা হিসেবে দেখেন। কাজেই দাদার সেন্টিমেন্ট থাকবে না বলে তিনি বিশ্বাস করেন না। অবশ্যই এই মাটিতে দাদার সেন্টিমেন্ট রয়েছে বলে জানান প্রিয় জায়া তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। এছাড়াও তিনি বলেন কংগ্রেসের পক্ষে ভালো সাড়া পাচ্ছেন। এবং কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী ও সাম্প্রদায়িক এর বিরুদ্ধে মানুষ রাহুল গান্ধীর হাত শক্ত করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top