
নিজস্ব সংবাদদাতা ,বারাসত,২৬ শে মার্চ : একশো জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। আজ বারাসত কোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন অর্জুন সিং। সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেবেন কি না, সে প্রশ্নের জবাবে অর্জুন বলেন, আপনারা অপেক্ষা করুন। একশো জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্জুন আজ বলেন, উনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। কোনওদিন সিপিএমের কাছে কোনও দিন মার খাননি।উনি যুবরাজ হয়েছেন। পুলিশ নয়, মানুষ ভোট দেবে। ২৩ মে দেখে নেবেন।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে অর্জুন বলেন, ওনার বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল জমা আছে। সেই ফাইল ওনার হাইট ছাড়িয়ে যাবে। নোটবন্দির সময় উনি ২০ কোটি টাকা দুর্নীতি করেছেন।



















