একাধিক দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

একাধিক দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৪ জানুয়ারি, পাকা ড্রেন এবং আইসিডিএস কেন্দ্রের সংস্কার সহ একগুচ্ছ দাবিতে জামুড়িয়া থেকে রানিগঞ্জ ও আসানসোল যাবার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘন্টাখানেক এই পথ অবরোধ চলায় ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।পরে আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় অবরোধকারীদের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

শনিবার সকাল সওয়া নটা নাগাদ আসানসোল পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের জামুরিয়া বড়তলা এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে নর্দমার ও রাস্তার সমস্যা রয়েছে। বছর তিনেক আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রতিশ্রুতি দিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি এখানে।বারংবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি। এর আগে স্থানীয় কাউন্সিলরকে ঘেরাও করলে তিনি জানান, দূর্গা পূজার পরে কাজ শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত কোন কাজ শুরু না হওয়ায় স্থানীয়রা পথ অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে মেয়র পারিষদ পূর্ণশশী রায় আসেন। তিনি জানান, খুব দ্রুত এই এলাকার সমস্যা মিটিয়ে ফেলা হবে। তিনি আরোও জানান, আসানসোল পৌর নিগমের মেয়র নিজের প্রতিশ্রুতি সদাসর্বদাই পালন করে থাকেন। কিন্তু হয়তো নিচু স্তরের কিছু গাফিলতির জন্য এ কাজটি আটকে আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top