
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১১ই অক্টোবর: একান্নটি পীঠস্থানকে স্মরণ করে ৫১ টি কুমারীকে পুজো করা হয় বীরভুমের কংকালীতলায় ত্রয়োদশীর পুণ্যলগ্নে।প্রায় ৪৫ বছর ধরে এই রীতি চলে আসছে।
এই পীঠস্থান সংলগ্ন আশ-পাশের গ্রাম থেকে ১২ বছরের কুমারী মেয়েদের নিয়ে এই পুজো করা হয়।প্রথমে এই কুমারী মেয়েদের পাশে বয়ে যাওয়া কোপাই নদীতে স্নান করানো হয়। তারপর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বটবৃক্ষের নিচে পুজো করা হয়। এই পুজোকে ঘিরে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। পুজো শেষে চলে ভক্তদের প্রসাদ বিলি।



















