
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৭ নভেম্বর, বোলপুরে ১০ দিনের মধ্যে একি পাড়ায় তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি ফাকা থাকলেই সেইখানে হানা দিচ্ছে চোরের দল। এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। বোলপুর শান্তিনিকেতন এলাকার তিন কিলোমিটারের মধ্যে রয়েছে তিনটি থানা। কিন্তু তারপরও বারবার চুরির ঘটনা ঘটছে।
প্রায় ১০ দিন আগে ২৪ নভেম্বর ভুবন ডাঙ্গার সুকান্ত পল্লীতে সৌমেন মিত্র বাড়িতে চুরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের বুধবার সুকান্তপল্লী সুমনা দাসের বাড়িতে চুরির ঘটনা সামনে এল।পরপর এই ধরনের চুরির ঘটনায় একদিকে যেমন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের তেমনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। বোলপুর মহাকুমার পুলিশ আধিকারিক অভিষেক রায়ের বক্তব্য বিগত দিনগুলিতে বোলপুর শহরে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আটটি কেসের চুরির কিনারা হয়েছে এবং প্রায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে শহরের রাত্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।এছাড়া সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানো হচ্ছে। মাত্র কয়েকদিনের মাথায় যে চুরির ঘটনা গুলি ঘটছে সেগুলো সম্পূর্ণ নতুন তাদেরও তদন্ত শুরু করেছে পুলিশ।



















