
নিজস্ব সংবাদদাতা, জামুরিয়া,২৭ শে জুলাই : জামুরিয়া থানা অন্তর্গত এবিপি এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের রাত দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা শিবদাস সাউ । শব্দ শোনার পরই একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে । পরপর ৮ টি বাড়িতে ফাটল ধরেছে বলে জানান শিবদাস । নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা বাড়ির দেওয়ালের চারপাশে বড় বড় ফাটল দেখে ভূমিকম্পও ভেবেছিলেন কেউ কেউ । অনেকের বাড়ির ঢালাইয়ের অংশও খসে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামচন্দ্র নুনিয়া ।

জামুরিয়া থানার পুলিশও ঘটনাস্থানে পৌঁছায় ।স্থানীয় বাসিন্দা বিনোদ যাদব বলেন, “দীর্ঘদিন আগে এই এলাকায় ই সি এল-র কয়লা খনি ছিল । খননের কাজ শেষ হওয়ার পর খনিটি বন্ধ হয়ে যায় ই সি এল-কর্তৃপক্ষ ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন করে ভিতরের স্তরটি ফাঁকা রেখে দেওয়ার ফলে উপরের মাটির স্তর বসে যাওয়ায় বাড়িতে ফাটল ধরেছে বলে মনে হয় স্থানীয়দের ৷


















