
নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার ,১৩ ই মার্চ; এক অঞ্জাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ। আজ সকালে জয়গাঁ বাসস্ট্যাণ্ড এর সামনে এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জয়গাঁ থানায় খবর দেয়। ঘটনাস্থলে জয়গাঁ থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে পুলিশ।মৃত ব্যাক্তির পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



















