এক আতঙ্কের মধ্যেই আরেক আতঙ্ক, সুন্দরবনে নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা

এক আতঙ্কের মধ্যেই আরেক আতঙ্ক, সুন্দরবনে নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৮ এপ্রিল, আজ বাসন্তীর গৌরদাসপাড়া এলাকায় সকাল ১০ টায় পূর্ণিমার ভরা কোটালে নদীবাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন এলাকা। কদিন আগে এখানে নদীবাঁধ সারাইয়ের কাজ হচ্ছিল। কিন্তু লকডাউনের ফলে কয়েকদিন কাজ বন্ধ ছিল।বাঁধের অবস্থা খুব একটা ভালোও ছিল না।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, এর আগে অনেকবার এই জায়গাটায় ভেঙেছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত বিডিওকে জানানো হয়েছে। কিন্তু বার বার দায়সারা কাজ করার ফলে এরূপ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রশাসন উদাসীন। এদিনের এই ঘটনার ফলে আশেপাশের কয়েকটি গ্রাম ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে বহু বাড়ি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top