এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু মেদিনীপুর শহরের প্রগতিনগর এলাকায়। মৃত ছাত্রের নাম দেবদীপ মেট্যা (২০)। দেবদ্বীপ শিবপুর IIEST র ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন এর চতুর্থ বর্ষের ছাত্র ছিল। লকডাউনের আগেই বাড়ী ফিরে বাড়িতেই ছিল। গতকাল রাতে রাত্রি ১১ টা নাগাদ নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাড়ির সকলে ভাবে ঘুমিয়ে পড়েছে। তবে অন্যান্য দিনের মতো দেবদ্বীপের বাবা রাত্রি সাড়ে ১১ টা নাগাদ ডাকাডাকি করলে কোন সাড়া মেলেনি। এরপর জানালা দিয়ে দেখতে পায় দেবদ্বীপ রুমের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্‍সকেরা মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top