এক ছাতার তলায় ক্রেতা-বিক্রেতাদের আনতে নতুন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফেকচারস ডিলার্স এসোসিয়েশন-এর

এক ছাতার তলায় ক্রেতা-বিক্রেতাদের আনতে নতুন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফেকচারস ডিলার্স এসোসিয়েশন-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ ডিসেম্বর, এক ছাতার তলায় ক্রেতা এবং বিক্রেতাদের আনতে উদ্যোগ নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফেকচারস ডিলার্স এসোসিয়েশন।সংস্থার উদ্যোগে ৫০তম ক্রেতা ও বিক্রেতা সমন্বয় মেলা আয়োজিত হল নিউটাউনের ইকো পার্কে। তিন দিনব্যাপী এই মেলায় আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম তথা আইন মন্ত্রী মলয় ঘটক এবং দমকল তথা বন প্রতিমন্ত্রী সুজিত বসু, এসোসিয়েশনের প্রেসিডেন্ট হরি কিষান রাঠি।

এই মেলায় ২২৫টি স্টল করা হয়েছে। ৬০০টি ব্র্যান্ডেড কোম্পানি আছে। প্রায় ২০০০ বস্ত্র প্রস্তুতকারী সংস্থা এসেছে তাদের বস্ত্র নিয়ে। এই মঞ্চ থেকে বস্ত্র প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে বস্ত্র হাব তৈরি করার জন্য সরকারের কাছে জমির আবেদন করে। সেই বিষয়ে মন্ত্রী মলয় ঘটক এবং সুজিত বসু রাজ্য সরকারের দুই মন্ত্রী জানান, তারা সঠিকভাবে সরকারের কাছে আবেদন করলে তারা বিষয়টি ভেবে দেখবেন। রাজ্য সরকারের তরফ থেকে শিল্পকে সহযোগিতা করার সমস্ত রকমের আশ্বাস দেওয়া হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top