নিজস্ব সংবাদদাতা ১লা এপ্রিল ২০২১কোলকাতা: দ্বিতীয় দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এমনটাই বলেছেন, পাশাপাশি তিনি আরও বলেছেন, ১৬০৫ অভিযোগ নির্বাচন কমিশনের কাছে এসেছে।
কেশপুরে উত্তম দোলাই নামে এক ব্যক্তি মারা গিয়েছে। আটজন কে গ্রেফতার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে উদয়শঙ্কর দুবে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে কি কারণে মারা গেছে তা তদন্ত করছে কমিশন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে আত্মহত্যা করেছেন উদয় শংকর দুবে। কেশপুরে প্রার্থীসহ আরো পাঁচজন আহত হয়েছেন। চারটে গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬জন পুরুষ ১৪জন মহিলা। নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী পরিদর্শনে যেতে ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন কমিশন সিকিউরিটি পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেছে। কেন্দ্র বাহিনী আধার কার্ড ভোটার কার্ড দেখছেন। তবে আরিজ আফতাব বলেছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যা নিয়ম বিধি রয়েছে সেটাই করা হয়েছে।
আরও পড়ুন… লাইনে দাড়িয়ে শুনতে হলো তার ভোট পরে গেছে, আশাহত হয়েই ফিরলেন ভোটার



















