
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১ লা জুন : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার পাঙ্গাস খালি গ্রামে এক বিজেপি মহিলা কর্মী কে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল এর বিরুদ্ধে।অভিযোগ গত ২২/৫/১৯ তারিখে বিজেপি মহিলা কর্মী সুফিয়া লস্কর কে মারধোর করা হয়।সেই কারণে ক্যানিং থানায় অভিযোগ করা হয় আর সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় ও ভয় দেখানো হয়।সেই কারণে আহত বিজেপি কর্মী আবার গত ২৮/৫/১৯ আর একটি অভিযোগ করে সেটি জানতে পেরে আজ সন্ধ্যা নাগাদ বেশ কয়েক জন মহিলা ও পুরুষ কর্মী বাড়িতে চরাও হয়ে তাকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে।তাকে আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হসপিটালে c c u তে ভর্তি করা হয়েছে।যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।


















