এক মহিলা ব্যাঙ্ক কর্মীর শরীরে করোনা পজেটিভ মেলায় ব্যাঙ্ক ও একটি নার্সিং হোমকে শিল করল জেলা স্বাস্থ্য দফতর

এক মহিলা ব্যাঙ্ক কর্মীর শরীরে করোনা পজেটিভ মেলায় ব্যাঙ্ক ও একটি নার্সিং হোমকে শিল করল জেলা স্বাস্থ্য দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৯ মে, মেছেদায় এক মহিলা ব্যাঙ্ক কর্মীর করোনা পজেটিভ হওয়ায় ব্যাঙ্ক ও একটি নার্সিং হোমকে শিল করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। কয়েকদিন আগে বাইক দুর্ঘটনায় মেছেদার পপুলার নার্সিং হোমে ভর্তি করা হয ঐ মহিলাকে। তারপরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার সওয়াব টেস্ট করলে জানা যায় ওই মহিলার করোনা পজেটিভে আক্রান্ত। তারপরেই তৎপর হয় জেলা প্রশাসন। প্রথমে ব্যাংক শীল করা হয়। তার পরে ব্যাংক এর সমস্ত কর্মীর হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়।

ওই মহিলা কর্মীর পরিবারের ছয়জন, ব্যাঙ্কের ১২ জন দুর্ঘটনার সময় যারা তুলে ধরতে সাহায্য করেছিলেন এছাড়া মেছেদা নার্সিংহোমে যে সমস্ত নার্স চিকিৎসা করেছিলেন, যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল তমলুক হাসপাতাল পর্যন্ত তার চালক, তমলুক হাসপাতালে যারা ওই মহিলার চিকিৎসা করেছিলেন ওই মহিলার সংস্পর্শে থাকা সকলের করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। যেহেতু ওই মহিলা ব্যাঙ্কে ক্যাশ লেনদেন করতেন তাই বিগত ১৪ দিন যাবৎ ওই ব্যাঙ্কে যারা যাতায়াত করেছেন তাদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top