এক মুক ও বধির মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা

এক মুক ও বধির মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত,দুর্গাপুর,১ লা জুলাই :এক মুক ও বধির মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে
দুর্গাপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাশীরাম বস্তির ঘটনা । মুক ও বধির ওই মহিলা নমিতা রুইদাস (৪৮) গতকাল রাতে নিজের ঘরে একাই ছিলেন । পরিবারের অন্যান্য সদস্যরা বিয়ে বাড়িতে অন্যত্র ছিল । আজ সকালে মহিলার ছেলে সন্তোষ রুইদাস বাড়ি এসে মা কে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতে দেখে । ঘরটি আদতে টালির ঘর , ছাদের দুটি অংশের টালি খোলা ছিল । অনুমান করা হচ্ছে ওখান দিয়েই ঘরে প্রবেশ করেছিল এক বা একাধিক দুষ্কৃতী । ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ । আসেন এসিপি আরিশ বিলাল । বস্তিবাসীদের দাবি অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করতে হবে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । এলাকাবাসীদের অনুমান এটি একজনের কাজ নয় একাধিক ব্যক্তি এর সাথে জড়িত । এবং তাঁরা স্থানীয় ব্যক্তি বলে অনুমান এলাকাবাসীর । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাশিরাম বস্তি এলাকায় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top