
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৮ই আগস্ট : ঢোলা হাট থানার কোয়া বেরিয়ায় এক ব্যক্তির মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম বছর ৫৫ কাদের মোল্লা । স্থানীয় সূত্রের খবর কাদের মোল্লা পেষায় একজন মৎস্যজীবী। শনিবার গভীর রাত্রি নদীতে মাছ ধরার জন্য জাল দেয়ার সময় প্রচণ্ড বর্জ্য বিদ্যুৎ এর ফলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে কাদের এমন টাই দাবী স্থানীয় বাসিন্দাদের । কিন্তু পরিবারের লোকের দাবি এটি একটি পরিকল্পনা মার্ডার, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল সে। কিন্তু রবিবার সকালে হঠাৎ ঘোষের ঘাট নদীর কাছ থেকে জালে জড়িয়ে তার মৃতদেহটি ভেসে ওঠে। তবে সত্যিই কী খুন নাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে কাদের এই গোটা ঘটনার তদন্তে নেমেছে ঢোলা থানার পুলিশ।


















