এক যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

এক যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার ,১২ ই অক্টোবর:নিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার দলগাঁও চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে এক যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দলগাঁও চা বাগানে।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে মৃত ওই যুবক গোপাল আচার্য্য(৩৯) ফালাকাটার সুভাষ কলোনী এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে ২০১৩ সালে ফালাকাটার এক ছাত্রী নিকিতা দত্তকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগে মামলা চলছিল।বর্তমানে গোপাল জামিনে ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার রাতে দলগাঁও চা বাগানে কমপক্ষে পাঁচটি বুনোহাতির দল তান্ডব চালাচ্ছিল।এমনও হতে পারে মৃত ওই যুবক হাতির হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্তারা।তবে ময়নাতদন্তের আগে তাঁরা ওই মৃত্যুকে হাতির হামলা মানতে নারাজ।পুলিশের অভিমত ময়নাতদন্তের পরেই গোপালের মৃত্যু রহস্যের কিনারা করা সম্ভব হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top