নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১০ জানুয়ারি ২০২১ : রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হোসেনপুরে এক যুবকের ব্যাগ থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। জানা গিয়েছে ওই যুবকের জামার মধ্যে বিজেপির স্টিকার লাগানো ব্যাচ পড়া ছিল বলে স্থানীয়দের দাবি।

রবিবার ওই যুবককে হোসেনপুর এলাকায় সন্দেহ জনক ভাবে ঘুরতে দেখে গ্রামবাসীরা পরিচয় জানতে চাই। সদুত্তর না দিলে ঘিরে ধরে গ্রামবাসীরা । পরে তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ চেক করে দেখা যায় ব্যাগ টির মধ্যে দুটো তাজা বোমা রয়েছে। তৎক্ষণাৎ উত্তপ্ত হয় নন্দীগ্রামের হোসেনপুর এলাকা, খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ধৃত যুবকের নাম সমিরন গিরি।আরো জানা যায় ওই যুবকের বাড়ি সাউদখালী তে। তবে কি উদ্দেশ্যে বোমা নিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তি হোসেনপুর এলাকায় ঢুকে ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। অন্য দিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।বিজেপির অভিযোগ সমগ্র ঘটনায় পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। অন্য দিকে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকায় অশান্তি করতেই বিজেপির এই কার্যক্রম।তবে এই ঘটনায় সমগ্র এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন…এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য,পথ অবরোধ,ঘটনাস্থলে পুলিশ।



















