নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ ফেব্রুয়ারি, বেলগাছিয়া এক যুবতীকে উত্তপ্ত করার অভিযোগ তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে।যুবতীর অভিযোগ, মোবাইলে অশ্লীল এসএমএস এবং অশ্লীল গালিগালাজ করে ভিডিও পাঠিয়ে হুমকি দেয় এক তৃণমূল নেতা।
যুবতীর অভিযোগ, জোর করে তুলে নিয়ে বিয়ে করতে চায় এই তৃণমূল নেতা। প্রতিবাদ করতে গেলে যুবতীকে হুমকি দিতে থাকেন সাথে পরিবারের সদস্যদের কে মেরে ফেলার হুমকি দেয় এবং থানায় অভিযোগ করার কথা জানালে তৃণমূল নেতা জানান, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ নেতা তাই পুলিশ কিছু করতে পারবে না। শেষমেষ আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী যদিও এখনোও পর্যন্ত উল্টোডাঙ্গা থানার পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারিনি, এমনটাই জানান তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছে যুবতী সহ যুবতীর পরিবার



















