নিজস্ব সংবাদদাতা,কেশিয়াড়ি ,৮ ই এপ্রিল :বাড়ির সামনে পুকুরে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়ি তে।রাজনৈতিক কারণে খুন কি না খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ।গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে নিজের বাড়ির সামনে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোক জনেরা।ঘটনা কেশিয়াড়ি থানার কেশিয়াড়ি ৩ নং অঞ্চলের খেজুরকুঠিতে।মৃতের নাম ভরত কোটাল(২৫)।জানা গিয়েছে মৃত নেপাল কোটাল কেশিয়াড়ি তৃণমূল কংগ্রেস দলের সক্রিয় কর্মী ছিলেন।সোমবার সকালে নিজের বাড়ির সামনে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়।কেশিয়াড়ি থানার পুলিশ এসে মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে।আত্মহত্যা নাকি রাজনৈতিক চাপে খুন কিনা তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।
এক সক্রিয় তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
এক সক্রিয় তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















