এজবাস্টনে ভারতীয়দের মন কাড়লেন ৮৭ বছরের চারুলতা

এজবাস্টনে ভারতীয়দের মন কাড়লেন ৮৭ বছরের চারুলতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বয়স আশির গণ্ডি পেরিয়েছে অনেক আগেই, তবু তিনি যুবতী। কথা হচ্ছে ৮৭ বছরের, চারুলতা প্যাটেলের। এজবাস্টনে রোহিত-বুমরাহরা যখন বাংলাদেশ বধে ব্যস্ত তখন গ্যালারিতে বসে গোটা দেশের মন কাড়লেন ৮৭-র এই ‘যুবতী’।
ম্যাচ চলাকালীন বারবারই তাঁকে দেখা গিয়েছে টিভির পর্দায়। কখনও দম নিয়ে ভেপু বাজাচ্ছেন, তো কখনও রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন। গোটা ম্যাচে যেভাবে তিনি টিম ইন্ডিয়াকে চিয়ার করলেন তা হয়তো অনেক তরুণীও পারবেন না। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন বানিয়ে দিয়েছে ৮৭ বছরের চারুলতাকে। ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top