
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৯ ফেব্রুয়ারি, বুধবার ভোররাতে ইউবিআই ব্যাঙ্কের এটিএম কাউন্টার ভাঙচুর করার চেষ্টা করছিল কয়েকজন দুষ্কৃতী। সেই সময় বাদুড়িয়া থানার পুলিশ পেট্রোলিং করছিল।পুলিশের ভয়ে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতী। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার যদুরহাটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, ব্যাঙ্কের এটিএম কাউন্টার ভাঙচুর করে টাকা লোপাটের আগেই পুলিশের টহলের সময় দুষ্কৃতীরা পালায়। সব মিলিয়ে এই ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটিএম কাউন্টারের কোন নিরাপত্তাকর্মী ছিল না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বড়োসড়ো ডাকাতির চেষ্টা পুলিশের দরুন আটকানো গেল। ঘটনার জেরে বাদুড়িয়া থানার পুলিশ এটিএম কাউন্টারটিকে প্রাথমিকভাবে ভাবে সিল করে দিয়েছে।



















