নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই মার্চ: ৩ মাসের মাথায় ঘটনার কিনারা করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর ম্যানেজার পরিচয় দিয়ে ফোন সল্টলেকের সেক্টর ৩ এর বাসিন্দাকে। এ টি এম কার্ড আপডেট এর নামে হাতানো হয় পিন এবং ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড(OTP)। নিমেশের মধ্যে ব্যাংক থেকে উধাও হয়ে যায় প্রায় ২ লক্ষ টাকা। 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। জানুয়ারিতে পুলিশের হাতে ধরা পড়ে ২ জন। তাদের থেকে জিজ্ঞেসাবাদ এ উঠে আসে চক্রের মূল পান্ডা মহম্মদ অবজাল এর নাম। গতকাল বেঙ্গল কেমিক্যাল এলাকা থেকে অবজাল সহ ঝাড়খণ্ড এর বাসিন্দা আজাদ শেখ এবং জাহাঙ্গীর হালদারকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্র বিধাননগর এর একাধিক এ টি এম জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের অনুমান। সেই তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
এটিএম জালিয়াতির ঘটনায় নয়া মোড়, মূল পান্ডা সহ গ্রেফতার ৩
এটিএম জালিয়াতির ঘটনায় নয়া মোড়, মূল পান্ডা সহ গ্রেফতার ৩
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















