এটিএম প্রতারণার শিকার, একাউন্ট থেকে উধাও ৮০ হাজার

এটিএম প্রতারণার শিকার, একাউন্ট থেকে উধাও ৮০ হাজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৩০ শে আগস্ট : এবার এটিএম প্রতারণার শিকার হলেন বেসরকারি সংস্থার এক কর্মী। কোনরকম মোবাইল মেসেজ ছাড়াই একাউন্ট থেকে মোট চার দফায় আশি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক, ক্যানিং থানা ও বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়ে ও কোন লাভ হয়নি। কোনভাবেই একাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া টাকা ফেরৎ পাননি হান্নান লস্কর নামে ঐ ব্যক্তি। ক্যানিং এর বাহিরবেনা গ্রামের বাসিন্দা হান্নান বাবু। তিনি ক্যানিংয়ের স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক। সম্প্রতি আসানসোল থেকে মোট চার দফায় তার একাউন্ট থেকে আশি হাজার টাকা তুলে নেওয়া হয় বলে তিনি অভিযোগ জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top