এটিএম লুটের চেষ্টা শিলিগুড়ির শক্তিগড়ে,তদন্তে পুলিশ।

এটিএম লুটের চেষ্টা শিলিগুড়ির শক্তিগড়ে,তদন্তে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৩ জুন:-▪ এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের উজ্জ্বল সংঘ মাঠের পাশ্ববর্তী এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখান থেকে সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে তদন্ত শুরু করছেন তারা।স্থানীয় সূত্রে খবর, সকালে হাঁটতে বেড়িয়ে কিছু লোক দেখেন এটিএম মেশিনটি বাইরে পরে আছে । দুষ্কৃতিরা চেষ্টা করলেও মেশিন থেকে কোনো টাকাই নিয়ে যেতে পারেনি। তবে, এটিএম মেশিনের মধ্যেই সিসিটিভি ক্যামেরাতে দুষ্কৃতিদের স্প্রে করা কালি পড়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে মেশিন ও সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে।
SBI ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অতনু দাস জানান, সবাইকে আরও সতর্ক থাকতে হবে। ব্যাঙ্ককেও সতর্ক থাকতে হবে।বাড়ির মালিক গীতা পাল জানান, আমার বাড়িতেই এটিএম ভাড়া রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে,এ বিষয়ে প্রশাসনকে আরও ভালো করে ব্যবস্থা নিতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top