এনআরসির বিরুদ্ধে পথে নামল কংগ্রেসের মাইনোরিটি সেল

এনআরসির বিরুদ্ধে পথে নামল কংগ্রেসের মাইনোরিটি সেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,১৯ শে অক্টোবর : এনআরসির বিরুদ্ধে পথে নামল কংগ্রেসের মাইনোরিটি সেল। শনিবার বিকেলে প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবন থেকে মিছিল করে মৌলালি মোড়ে অবস্থান-বিক্ষোভ সংগঠিত করে মাইনোরিটি সেলের সদস্যরা। নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস মাইনোরিটি চেয়ারম্যান তথা বিধায়ক মিল্টন রশিদ। প্রবেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন। এনআরসির পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিক্ষক পরিবারের হত্যাকান্ডের ঘটনা নিয়েও সোচ্চার হন তারা। জিয়াগঞ্জের ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করেন মাইনোরিটি সেলের চেয়ারম্যান মিল্টন রশিদ। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান তিনি। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্বয় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়েও এদিন সরব ছিলেন মাইনোরিটি সেলের সদস্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top