এনআরসি ও সিএএ বিরোধী বনধে বোমাবাজি, মৃত দুই

এনআরসি ও সিএএ বিরোধী বনধে বোমাবাজি, মৃত দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৯ জানুয়ারি, এনআরসি ও সিএএ বিরুদ্ধে ভারতীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে জলঙ্গী ব্লকের সাহেবনগরে বন্ধ ডাকা হয়েছিল। মঙ্গলবার
সাহেবনগর বাজারে এনআরসি-এর বিরোধী বনধ ও বিক্ষোভ হয়। সেই সময় সাহেবনগর বাজারে গুলি চালানো হয়, এর জেরে দুজনের মৃত্যু হয় ও বেশ কিছুজন জখম হন। সূত্রের খবর, মৃতের নাম আনারুল বিশ্বাস (৬০) তিনি বিশ্বাসপাড়া মসজিদ ইমাম ও সালাউদ্দিন সেখ (১৭)।

জানা গিয়েছে, রাস্তায় বোমাবাজি ও গুলি চালানো হয় এবং ঘটনার জেরে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় জখম হয়েছেন বেশ কিছুজন।জলঙ্গী উত্তর ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে এই গুলি চালানো হয় এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। টোটো চালক মেজারুল রহমান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top