
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৭ই অক্টোবর:প্রতি বছরের মতো এবছরও টালা পার্কে হয়ে গেল আতসবাজি পরীক্ষা l শহরের মোট ৫ জায়গায় বসছে বাজি বাজার l ময়দান টালা যাদবপুর বড়বাজার বেহালা lএই সমস্ত জায়গায় থেকেই বাজি আনা হয় l মোট ৩৪ ধরণের বাজি পরীক্ষা করা হয়l ইতিমধ্যেই ১০৫ ধরণের বাজি ব্যান রয়েছে l এই ৩৪ ধরণের মধ্যে যে বাজি গুলি পাস করবে না সেগুলো ব্যান করা হবে l সেই বাজি গুলি কেউ যাতে বিক্রি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হবে l দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সাথে কথা বলে বিশেষ টিম তৈরী করতে পারে কলকাতা পুলিশ বলে সূত্রের খবর lযে টিম নজরদারি রাখবে নিষিদ্ধ হওয়া বাজি কেউ ব্যবহার করছে কি না l



















