
নিজস্ব সংবাদদাতা,গোবরডাঙা,২৭শে মে : এবছর উচ্চমাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় গোবরডাঙা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃণ্ময় মন্ডল। প্রাপ্ত নম্বর ৪৯৪। খুব অভাবের সংসার। বাবা বাইরে কাজ করেন । মা সেলাই এর কাজ করেন । ভাড়া থাকে সে। তাপস মন্ডল ও লিপিকা মন্ডলের এক মাত্র সন্তান মৃণ্ময় । খুবই অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা সংসারের। অভাবের তাড়নায় মৃন্ময়ের বাবা বাইরে এক কোম্পানি তে কাজ করেন। আড়াই বছর অন্তর বাড়ি আসেন তিনি। সংসার চালানোর তাকিদে মা লিপিকা মন্ডল সেলাই এর কাজ করেন। আদি বাড়ি স্বরুপনগর থানার পূবালি নিমতলা এলাকায় । বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক টা বলেই গোবরডাঙা বিবেক পাড়ায় ভাড়া থাকে সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় মৃণ্ময় । ছেলের এই ভালো রেজাল্টের ফলে আগামী দিন ছেলেকে কি ভাবে তার লক্ষ মাত্রায় পৌঁছে দেবে এই পরিবার সে নিয়ে রাতের ঘুম ছুটেছে মৃণ্ময়ের মা লিপিকা মন্ডলের।



















