এবারেও বেলুড় মঠে মহাষ্টমীতে আয়োজিত হল কুমারী পুজো

এবারেও বেলুড় মঠে মহাষ্টমীতে আয়োজিত হল কুমারী পুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,হাওড়া: কুমারী পুজো ছাড়া মহাষ্টমীর কথা ভাবাই যায় না। তাই তিথি মেনে চলছে নানা রীতিনীতি পালন। প্রতি বছরের মতো এবারেও বেলুড় মঠে মহাষ্টমীতে সাড়ম্বরে কুমারী পুজোর আয়োজন করা হয়।বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সেই সময় দুর্গাপুজোয় সংকল্প করেছিলেন সারদা দেবী। সেই প্রথা মেনে এখনও চলছে কুমারী পুজো। প্রথম বছর ন’জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল। একজন কুমারীর নিজের হাতে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।সুভাগা’ রূপে পূজা করা হয় আড়িয়াদহের বছর ছয়েকের নাবালিকা আরাধ্য ভট্টাচার্যকে ৷ দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্থলপথে-জলপথে কড়া নজরদারি চালানো হচ্ছে। স্পিডবোটে জলপথে নজর পুলিশের৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top