
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২২ জুন:- আসানসোলের গড়াই রোড এলাকায় একটি বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। লকডাউনের পর মাসিক ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। লকডাউন সময় কালে ফি মুকুব সহ বিভিন্ন দাবি নিয়ে স্কুলের সামনে জমায়েত করেন তাঁরা। এক অভিভাবক মুন্নি লাল বলেন, একশো টাকা করে ফি বৃদ্ধি করা হয়েছে । বছরে বারোশো টাকা। এখন লকডাউনের সময় তিন মাস ধরে আমরা বসে আছি।বেশি টাকা দেব কোথা থেকে। ইস্কুলের কর্মীরা জানিয়েছেন অভিভাবকদের কোনও অসুবিধা থাকলে তাঁরা লিখিত ভাবে জানাক। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলব।



















