এবার এটিএম জালিয়াতির শিকার এক দিনমজুর

এবার এটিএম জালিয়াতির শিকার এক দিনমজুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাড়োয়া,২রা জুন : হাড়োয়ায় এস বি আই ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম জালিয়াতি।।

বসিরহাট মহকুমার হাড়োয়া থানা খলিসাদি গ্রামে পেশায় দিনমজুর মলয় ব্যানার্জি স্ত্রী নমিতা ব্যানার্জীর কাছে শনিবার দুপুরে একটি ফোন আসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার সুদীপ্ত রায় নাম পরিচয় দিয়ে। তার পিন কোড নাম্বার জেনে নিয়ে পরপর দুবার এ ৩০ হাজার টাকা তুলে নেয়। শনিবার এটিএম থেকে তুলে নেয় টাকা। খুব কষ্ট করে দিনমজুর খেটে এই টাকাগুলো রেখেছিল সর্বোচ্চ চলে যাওয়ার পরে রীতিমতো হতাশ পড়েছে দম্পতি পরিবার। হাড়োয়া থানায় যে মোবাইল থেকে ফোন এসেছিল যার নাম করে পিনকোড নম্বর জেনেছিল লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যানার্জি পরিবার। ফোন নাম্বার ও ব্যক্তির নামে শনিবার রাত্রে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে এই এটিএম জালিয়াতি চক্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভূয়া ফোন করে নাম্বার হ্যাক করে টাকা তুলছে ।আবার নতুন করে এই চক্র সক্রিয় হয় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। তদন্তে হাড়োয়া থানা পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top