এবার ‘করোনা’ নিয়ে নতুন সিনেমা বানাতে চলেছেন পরিচালক আনন্দ গান্ধী, মুখ্য চরিত্রের সুশান্ত সিং রাজপুত

এবার ‘করোনা’ নিয়ে নতুন সিনেমা বানাতে চলেছেন পরিচালক আনন্দ গান্ধী, মুখ্য চরিত্রের সুশান্ত সিং রাজপুত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৬ মে, গবেষকরা বলছে এত সহজে করোনা যাওয়ার নয়। আর মানুষও যখন বুঝতে পেরে গেছে যে এই করোনা এত সহজে তাদের ছাড়বে না। তাহলে এই করোনা নিয়ে সিনেমা নয় কেন? এবার বোধয় সেই করোনা নিয়েই বলি পাড়ায় সিনেমা হতে চলেছে। পরিচালক আনন্দ গান্ধী করোনার মতো অতিমারী নিয়ে গবেষণা করে সিনেমা বানাবেন বলে শোনা গেছে। ছবির নাম ‘এমার্জেন্স’।গল্পের প্রেক্ষাপট ২০২০। ছবির মুখ্য চরিত্রের হয়তো থাকবেন সুশান্ত সিং রাজপুত।

বলিউডের চিত্রনির্মাতারা একের পর এক উদ্যোগী হচ্ছেন মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে সিনেমা বানানোর জন্য। ইতোমধ্যে একটি সিনেমার নামও বিবন্ধিত হয়ে গেছে। সিনেমাটির নাম ‘করোনা পেয়ার হ্যায়’। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুয়ায়ী, চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান এরোস ইন্টারন্যাশনাল ইতোমধ্যে একটি নাম নিবন্ধন করেছে। ২০০০ সালে ঋত্বিক রোশনের সুপারহিট সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’র সঙ্গে মিল রেখে এরোসের প্রস্তাবিত নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘করোনা পেয়ার হ্যায়’।

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা সংস্থার সূত্র জানিয়েছে, এরোস ইন্টারন্যাশনাল গত সপ্তাহেই ‘করোনা পেয়ার হ্যায়’ নামটি নিবন্ধন করেছে। আরেকটি চলচ্চিত্র নির্মাতা সংস্থা ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, অনেক চিত্রনির্মাতাই করোনা ভাইরাস সম্পর্কিত নাম নিবন্ধন করেছেন। একটি সূত্র জানায়, তারা ইতোমধ্যে একটি নাম নিবন্ধন করেছেন- ‘ডেডলি করোনা’।

উল্লেখ্য বিগত কয়েক বছর ধরেই মহামারী বিষয়ক একটি ছবির চিত্রনাট্যের উপর কাজ করছেন আনন্দ। গোটা বিশ্বকে মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে চ্যালেঞ্জের মুখোমুখি চার গবেষক, এরকমই একটি রোমাঞ্চকর গল্প বেঁধেছিলেন তিনি। এই বছরই সেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গন্ডগোল পাকিয়ে দেয় ‘লকডাউন’।
তাঁর কথায়, করোনা পরবর্তী সময়ে মানুষ কীভাবে যুঝে উঠছে, সে প্রসঙ্গও তুলে ধরা হবে এই মুভিতে। তাই এই মুভি নিয়ে এক্সপেকটেশন পাহাড় সমান। সেই সঙ্গে হাই এক্সপেকটেশনের রয়েছে আরও একটি কারণ, হলিউডে মহামারি নিয়ে সিনেমা বানালেও, বলিউড বরাবরই এইসবের থেকে দূরত্ব বজায় রেখে চলেছিল। এর আগে কখনই বলিউড ইন্ডাস্ট্রিতে প্যানডেমিক নিয়ে কোনও মুভি হয়নি। তা হলফ করে বলাই যায় এই মুভি নিয়ে সিনেমা প্রেমিকদের উত্তেজনা আকাশ ছোঁবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top