এবার কুকুর-বিড়াল কেও করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া

এবার কুকুর-বিড়াল কেও করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৮জুন ২০২১: করোনা মহামারীর কবলে জর্জরিত গোটা বিশ্ব। সব দেশেই চালু হয়েছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। মানুষের পাশাপাশি করোনার থাবা পড়েছে কুকুর বিড়াল সহ আরো প্রাণীদের শরীরে। এবার তাদেরকেও বাঁচানোর তাগিতে প্রাণীদেরও করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। মার্চ মাসে রাশিয়াই প্রথম প্রাণীদের জন্য করোনা টিকা নিয়ে এসেছিল। ইতিমধ্যেই সে দেশের একাধিক অঞ্চলে শুরু হয়েছে প্রাণীদের করোনা টিকাকরণ।

রাশিয়ার প্রাণীদের করোনা প্রতিষেধক কার্নিভ্যাক-কোভ বিশ্ব বাজারেও জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই কার্নিভ্যাক-কোভ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া ও জাপান। বিশেষজ্ঞরা বারবার বলেছেন পশুদের শরীরে করোনা ছড়ায় মানুষের কাছ থেকেই। পশুদের কাছ থেকে মানুষের দেহে মারণ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রত্যক্ষ কোনও প্রমাণ মেলেনি।এবং সেই জায়গা থেকেই পশুরাও যাতে করোনা আক্রান্ত না হয়, তা নিশ্চিত করতেই রাশিয়ায় শুরু হয়েছে করোনা টিকাকরণ। কুকুর, বিড়াল, মিঙ্ককে দেওয়া হচ্ছে এই টিকা। একইসঙ্গে বলা যায়, রাশিয়া ছাড়াও পশুদের জন্য করোনা টিকা তৈরি করছে মার্কিন ভেটিনারি ফার্মাসিউটিক্যাল সংস্থা জোটিসও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top