এবার দুঃস্থ মানুষের সাহায্যে হাত বাড়াল রানাঘাটের ‘হিউম্যানিটি’ নামক একটি সংগঠন

এবার দুঃস্থ মানুষের সাহায্যে হাত বাড়াল রানাঘাটের ‘হিউম্যানিটি’ নামক একটি সংগঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১ এপ্রিল, সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার দুঃস্থ মানুষজনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।সারা দেশ জুড়ে যখন করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের অসহায় গরীব মানুষ যখন অনাহারে ঠিক সেই সময় রানাঘাটের হিউম্যানিটি নামক একটি সংগঠন কলাইঘাটায় তাদের পাশে এসে দাড়ালেন।

লকডাউনের জেরে কল-কারখানার শ্রমিকেরা একদিকে যেমন ঘরবন্দি তেমনি বৃদ্ধ-বৃদ্ধারা আজ সাহায্যপ্রার্থী। কবে এই লকডাউন থেকে মুক্তি পাবে এখন সেই যন্ত্রনায় কুড়ে কুড়ে খাচ্ছে গ্রামের দিন আনা দিন খাওয়া হত দরিদ্র মানুষদের।এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হয়তো কেউ কোনোদিনও ভাবেনি।কাজে না বেড়োতে পারলে পয়সা আসবে না এদিকে যেটুকু অর্থ সম্বল ছিল তাও এবার শেষের পথে। রীতিমতো তাদের নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা।অনেকে সরকারি সাহায্য এখনও ঠিকভাবে না মেলায় কপালে চিন্তার ভাজ পড়তে শুরু করেছে এলাকার মানুষদের।তাই এই সমস্যা থেকে কবে মুক্তি পাবে সেই আশায় প্রহর গুনছেন গ্রামের মানুষেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top