এবার নির্বাচনে অংশগ্রহণ করলো প্রাথমিকের শিশুরাই

এবার নির্বাচনে অংশগ্রহণ করলো প্রাথমিকের শিশুরাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা,১০ ই জানুয়ারি : গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শিশুদের সড় গড় করার প্রথম এই প্রয়াস পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের ইতিহাসে ৩০ নং আণ্ডিরণের শিশু সংসদ নির্বাচনের.প্রধানমন্ত্রী ,ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ, খাদ্য, শিক্ষা মোট পাঁচ জন মন্ত্রী র ও সহকারী প্রতিমন্ত্রীরাই বিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। নিজের পছন্দের প্রার্থী কে ভোটদানের মাধ্যমে নিজেরাই নির্বাচন করতে পারবে।

বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্ব পূর্ন বিষয় গাছ, শৌচাগার, সাবান,মাইক,হারমোনিয়াম,টুপি,গ্যাস সিলিন্ডার, ছাতা, পোষাক, প্রার্থীদের চিহ্ন দেওয়া হয়েছে।জোর করে চাপিয়ে না দিয়ে নিজেরাই নিজেদের পছন্দসই প্রার্থীদের নির্বাচন করতে সুযোগ পাচ্ছে। সচিত্র পরিচয় পত্র, নির্বাচক তালিকা ,ভোটদান কক্ষ,রেজিস্টার,তর্জনীতে কালি, ব্যালট পেপার, প্রভৃতি সবই ব্যবস্থা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top