
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে আগস্ট : ঘোর জল্পনার জট কাটিয়ে পদ্ম শিবিরে পুরি তারিকে সে পা রাখছেন দেবশ্রী রায়। বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে, রায়দিঘীর তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় অনেক দিন আগে থেকেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তা অদৃশ্য কোন কারণবশত যোগ দিতে পারেননি অভিনেত্রী। এছাড়া সদ্য গেরুয়া শিবিরে যোগদান করেন শোভন-বৈশাখী। এমনকি দেবশ্রী রায়ের গেরুয়া শিবিরে যোগ দেওয়াকে ঘোর আপত্তি করেছিলেন ওই দুজন। শুধু তাই নয়, দেবশ্রী রায় দলে যোগ দিলে তাঁরা দলত্যাগ করবেন বলে পরিষ্কার ভাবে জানিয়ে ছিলেন। তবে পরে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়াকে মেনে নিয়ে বলেন, “কে কী চান বা না চান তাই দিয়ে তো দল চলবে না! দলে অনেক মানুষ আসবেন, যাবেন।”। এত সবের পরেও দেবশ্রী রায় দিলীপ ঘোষের বাড়ী যান অথচ দেখা মেলেনি তাঁর সঙ্গে। তাই যথারীতি মধ্যরাতে দূরভাষে বৈঠক সারলেন দুজনে। এবং সবরকম সংশয় দূর করে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়ার কথা বৃহস্পতিবার সকালে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে দেবশ্রী রায়ের আচমকা নেওয়া এই সিদ্ধান্তে তাজ্জব বনেছেন রাজনৈতিক মহলের বেশ কিছু অংশ।



















