
নিউজ ডেস্ক : এবার বলিউডে পা রাখতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি।কখনও তিনি ফুটবলার, কখনও টেনিস প্লেয়ার তো আবার কখনও সেনা জওয়ান অবতারে দেখা গিয়েছে তাঁকে। তাঁকে নিয়ে বায়োপিক তো আগেই হয়েছে। এবার নিজে সিনেমায় অভিনয় করছেন। এক খ্যাতনামা বলিউডি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।সিনেমার নাম ‘ডগ হাউস’। তবে চমক এখানেই শেষ নয়। ‘ডগ হাউস’-এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সঞ্জয় দত্ত। ছবিতে অভিনয় করতে পারেন সুনীল শেঠি এবং ইমরান হাসমিও।


















