
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২২ শে মে : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে প্রাক্তন আই এ এস অফিসারকে প্রতারণা গ্রেফতার ১ । গুজরাটের বাসিন্দাকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
গতবছরের শেষের দিকে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে প্রাক্তন আই এ এস অফিসার অভিযোগ দায়ের করেন বিকাশ ভবনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ফোন করে এ টি এম বন্ধ হয়ে গেছে বলে তার থেকে এ টি এম এর তথ্য হাতিয়ে নেয় এক ব্যক্তি। এর পরেই তার ব্যাংক থেকে প্রায় লক্ষাধিক টাকা অনলাইন ব্যাংকিং ডিভাইসের মাধ্যমে দুটি একাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এর পরেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইমের পুলিশ জানতে পারে গুজরাটের বাসিন্দা কিরিত কুমার ত্রিভুবন দাস শ্রীমালির একাউন্টে টাকা পৌঁছেছে। সেই ভিত্তিতে গুজরাটের বাসিন্দা ওই ব্যক্তিকে নোটিস পাঠিয়ে তলব করে পুলিশ। এর পরেই গতকাল বিধাননগর সাইবার ক্রাইম দফতরে ওই ব্যক্তি এলে পুলিশের জেরার মুখে জালিয়াতির কথা স্বীকার করে অভিযুক্ত। সেই ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। এই জালিয়াতি চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।



















