এবার মাদক কাণ্ডে এনসিবির তলব বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং-এর মুম্বইয়ের ফ্ল্যাটে

এবার মাদক কাণ্ডে এনসিবির তলব বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং-এর মুম্বইয়ের ফ্ল্যাটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২১ নভেম্বর, ২০২০: এবার মাদক কাণ্ডে এনসিবির তলব করল বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং-এর মুম্বইয়ের ফ্ল্যাটে। জানা গিয়েছে, ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ করা হয়েছে।

এরপরেই তল্লাশি করে তাঁর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে এনসিবি। জিজ্ঞাসাবাদের জন্য ভারতী এবং তাঁর স্বামীকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছে।দিন কয়েক আগেই, মাদকযোগে বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। পাশাপাশি অভিনেতার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থাটি। এবং কিছু দিন আগেই জেরা করা হয়েছিল দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, সারা আলি খান সহ অনেককেই। সে সময় এনসিবি জানিয়েছিল তাঁদের কাছে বলিউডের আরও অনেকের নাম রয়েছে। সেই সুত্র ধরেই এবার মাদক কাণ্ডে নাম যোগ হল ভারতী সিং এর।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top