এবার মালদায় বিজেপি-কংগ্রেস এর দলীয় কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে

এবার মালদায় বিজেপি-কংগ্রেস এর দলীয় কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৫.১১.২০১৯, মঙ্গলবার মোথাবাড়ি ৫২ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল। উক্ত আলোচনা সভায়  সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে মন্ত্রী গোলাম রব্বানী  ও মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলের হাত ধরে কয়েকজন বিজেপি কর্মী ও একজন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী ,মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মোথাবাড়ি ৫২ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ী ও সমর মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সকলে সম্মিলিত প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে এগিয়ে যেতে হবে এই বলে সকল দলীয় কর্মীদের আহ্বান জানান গৌর চন্দ্র মন্ডল। পাশাপাশি দলের সকলকে পারস্পরিক ভেদাভেদ, দূরত্ব, অহংকার ও বিদ্বেষ দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন গৌর চন্দ্র মন্ডল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top