
নিজস্ব সংবাদদাতা, কলকাতা , ১৩ ই মার্চ; গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিক কে যে রিপোর্ট দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র,প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী,অসিত মিত্র প্রমুখদের টিম মুখ্য নির্বাচন আধিকারিক দের সাথে দেখা করেন।দেখা করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সাংবাদিক দের বলেন উঃ দিনাজ পুরের চোপরায় কংগ্রেস কর্মী খুন হয়েছে এটা ভোটের হিংসার ছবি প্রকাশ্য হয়েছে। তাই রাজ্যে ৭৭হাজার বুথ কে স্পর্শ কাতর ঘোষণা করতে হবে এবং নিরপেক্ষ সন্ত্রাসহীন নির্বাচন করাতে হবে।



















